মাসুম বিল্লাহ , শেরপুর ২৬ মার্চ ২০২৫ , ১১:৪৯:৩৭ প্রিন্ট সংস্করণ
বগুড়া শেরপুরে সেচ্ছাসেবী সংগঠন ইয়াং সোসাইটি ক্লাবের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার হামছায়াপুরে অত্র সংগঠনের সভাপতি আবু হানজালার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভির আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান ইসলামিক স্কলার দারুল আমীন আইডিয়াল মাদ্রাসার চেয়ারম্যান মাও. মোঃ আব্দুল্লাহ আল আমিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইয়াং সোসাইটি ক্লাবের উপদেষ্টা ও মেসার্স ছানোয়ারা ট্রেডার্সের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ার হোসেন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের শেরপুর উপজেলা প্রতিনিধি আব্দুল মান্নান,শেরপুর উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আমিনুল ইসলাম, শেরপুর অনলাইন প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ সহ প্রমূখ।
পরিশেষে প্রধান আলোচক সকল শহীদদের জন্য দোয়া করে দেশ ও জাতির কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।




















