সাতক্ষীরা প্রতিনিধি : ২৮ এপ্রিল ২০২৬ , ১২:২৭:০০ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরা শহরের থানাঘাটা বউবাজার এলাকায় পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাত সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বিথীকা সাধু (৫০) বউবাজার এলাকার মৃত. বিশ্বনাথ সাধুর স্ত্রী। তিনি বউবাজারের একজন মুদি দোকানী।
পরিবার ও স্থানীয়রা জানিয়েছে, বিথীকা সাধুর বউবাজারে একটি মুদি দোকান রয়েছে। বেচাবিক্রি শেষে দৈনিক রাত ১০টার দিকে বাড়িতে ফেরন। কিন্তু আজ বাড়িতে ফিরতে দেরী হওয়ায় পরিবারের সদস্যরা খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশে একশো গজ দূরে পুকুরের ভিতর মরদেহটি পড়ে থাকতে দেখে। পরিবারের সদস্যরা আরও জানিয়েছে, এলাকায় মাদকসেবীদের উৎপাত রয়েছে। বিথীকা সাধুর গলায় স্বর্ণের চেন ও কানে দুল ছিল। সেটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মাদকসেবীরা ছিনতাইকালে তাদের চিনে ফেলায় বিথীকা সাধুকে হত্যা করা হয়েছে।
ভারী বস্তু দিয়ে মাথা ও মুখ থেতলে দিয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন সাতক্ষীরা থানা পুলিশের একটি টিম। অপরাধী শনাক্ত ও ঘটনার রহস্য উন্মোচনে কাজ চলছে জানিয়েছে থানা পুলিশ।














