সারাদেশ

সিলেট-ময়মনসিংহে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

  প্রতিনিধি ১৫ মে ২০২৬ , ১১:৪৪:৪৩ প্রিন্ট সংস্করণ

সিলেট ও ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে আরও ২৩ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২০ শিশু। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে ১০৪ শিশু।

জানা যায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৯ মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। জেলার তারাকান্দা উপজেলার বাসিন্দা ওই শিশুকে গত ১২ মে হাম-সদৃশ উপসর্গ নিয়ে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে, সিলেটেও হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুটির নাম বন্ধন, বয়স মাত্র পাঁচ মাস। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও হাম-সদৃশ উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম-উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩১১ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও এ সময়ে ল্যাব পরীক্ষায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

আরও খবর

Sponsered content