সারাদেশ

মেহেরপুরে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল

  মেহেরপুর প্রতিনিধিঃ ৯ জানুয়ারি ২০২৬ , ৯:১২:৪৮ প্রিন্ট সংস্করণ

মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শুক্রবার (৯ জানুয়ারি) বাদ আসর বলিয়ারপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজি লিয়াকত আলী সর্দার, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মল্লিক ও সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক যুবদল সভাপতি আরিফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর মাস্টার, আলিহিম, হায়দার, বজলু, হুমায়ুন কবির, লস্কর আলী, শামসুল আলম, ফরিদ হোসেন, রফিক, সুরুজ, মিলন, আবুল কালাম, সিরাজুল ইসলামসহ পিরোজপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন গ্রামের নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content