সিলেট প্রতিনিধি: ২৬ এপ্রিল ২০২৬ , ১১:১৮:৪৫ প্রিন্ট সংস্করণ
সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগরীর স্টেডিয়াম মার্কেটস্থ স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের পরিচালক স্বপ্না বেগম।
রোববার এক লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে সম্প্রতি প্রকাশিত কিছু সংবাদ “অযৌক্তিক, কাল্পনিক ও বিভ্রান্তিকর”।
স্বপ্না বেগম বলেন, তিনি গত প্রায় ১০ বছর ধরে উক্ত সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন এবং এর মাধ্যমে বহু মানুষ চিকিৎসাসেবা পেয়েছেন। একই সঙ্গে প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য উপস্থাপন করে বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশ করেছে। এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।
তবে সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে অন্য পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।




















