সম্পাদকীয়

রাণীশংকৈলে আল-হিকমাহ্ হিফজুল কুরআন শিক্ষা শাখার উদ্বোধন

  হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৫ , ১:০৬:৩১ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের অদূরে ফায়ার সার্ভিস স্টেশন রোড সংলগ্ন দক্ষিণ সন্ধ্যারই এলাকায় অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল-হিকমাহ্ এনলাইটেন্ড স্কুল-এর শাখা আল-হিকমাহ্ হিফজুল কুরআন শিক্ষা শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালক মিজানুর রহমান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর রহমান (মাস্টার), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, সাবেক চেয়ারম্যান ও নন্দুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জমিরুল ইসলাম, পৌর জামায়াতের আমির আব্দুল মাতিন বিশ্বাস, দি সান রাইজ কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মোস্তফা কামাল, ভাংবাড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন)-এর সাধারণ সম্পাদক ও কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির, বনগাঁও দাখিল মাদরাসার সিনিয়র মাওলানা মতিউর রহমান এবং আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা সেক্রেটারি মো. জিয়াউর রহমান প্রমুখ।

এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আরও খবর

Sponsered content