প্রচ্ছদ

মহেশপুরে ১০ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে দিল এলাকাবাসী

  মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:১১:৫৩ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ১০বছরের এক কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন অভিযুক্তকে বিবস্ত্র অবস্থায় হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বৃহস্পতিবার সকালে উপজেলার স্বরুপপুর ইউনিয়নের কুসুমপুর স্বরুপপুর কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মসলেম উদ্দিন (৪০) স্বরুপপুর গ্রামের মৃত ইলাহি বক্সের ছেলে।

এলাকাবাসী জানান,মসলেম উদ্দিন একজন মুদি দোকানদার। সে বহুদিন ধরে এলাকার নারী-শিশুদের সাথে অনৈতিক কাজ করে আসছে। ধরাপড়ার পর বিষয়টি অভিযুক্ত মসলেম উদ্দিন তা স্বীকার করেছেন। তিনি জানান, ওই শিশুটির কাছে তিনি ২০০ থেকে ২৫০ টাকা পেতেন। সেই টাকার জন্য তিনি মদ্রাসার কক্ষে নিয়ে ধর্ষনের চেষ্টা করেন। এলাকাবাসি বিবস্ত্র অবস্থায় তাকে হাতেনাতে আটক করেন। অভিযুক্ত মসলেম উদ্দিন ৫ নং স্বরুপপুর ওয়ার্ড জামাতের প্রচার সম্পাদক বলে দাবি করে।

এই বিষয়ে স্বরুপপুর ইউনিয়ন বিএনপি সভাপতি জুলফিকার আলী বিশ্বাস জানান, স্বরুপপুর কুশুমপুর এলাকার জনগন মসলেমকে ঘটনাস্থল থেকে আটক করে।

আমি বিষয়টি জানতে পেরে মহেশপুর থানা অফিসার ইনচার্জকে জানালে সাথে সাথে তিনি ওসি তদন্ত সাজ্জাদকে ঘটনাস্থলে পাঠান। এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে ধর্ষণ কারিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ওসি তদন্ত সাজ্জাদকে জানান,ভিকটিমকে হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইনায়ুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

নাসির উদ্দীন /এমআই

আরও খবর

Sponsered content