প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৫ , ৩:৪০:২৬ প্রিন্ট সংস্করণ
মোহাইমিনুল ইসলামঃ কুড়িগ্রাম জেলা প্রশাসক জনাব সিফাত মেহনাজ, উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা, উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার সাহা সহ সংগঠনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উলিপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
২৮ সেপ্টেম্বর (রবিবার) রাত প্রায় ১০টার দিকে তারা মন্দির ঘুরে সার্বিক আইন-শৃঙ্খলা এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা বলেন, “আমরা প্রত্যেকটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি। যাতে ভক্তরা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন।”
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার সাহা বলেন, “প্রশাসনের সহযোগিতা থাকায় সকল ভক্তরা নিরাপদে পূজা উদযাপন করতে পারছেন। আশা করি ভবিষ্যতেও এভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।”
জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, “উলিপুরে বর্তমানে পূজাকে ঘিরে পরিস্থিতি ভালো রয়েছে। প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করছে।”




















