প্রবাসের খবর

উলিপুরে কর্মসংস্থানের উদ্যোগে ব্যারিস্টার সালেহীর ফুডকার্ট উপহার

  প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৫ , ৫:৩৬:২৯ প্রিন্ট সংস্করণ

মোহাইমিনুল ইসলামঃ কুড়িগ্রামের উলিপুরে এক বেকার যুবকের জীবিকা অর্জনের পথ সুগম করতে ফুডকার্ট ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করেছেন ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ১২টায় থেতরাই বাজারে জাহাঙ্গীর আলমের (৩৫) হাতে ফুচকা ও ঝালমুড়ি বিক্রির জন্য একটি ভ্যানগাড়ি সহ অন্যান্য সামগ্রী তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, জামায়াত নেতা মোশাররফ হোসেন, শাহ আজিজুর রহমান সহ প্রমুখ।

ফুডকার্ট হাতে পেয়ে জাহাঙ্গীর আলম জানান— “এই সহায়তা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এখন আমি নিজে কিছু করতে পারব, পরিবারকে নিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যেতে পারব।”

আরও খবর

Sponsered content