প্রবাসের খবর

মির্জা ফখরুলের নামে প্রকাশিত সাক্ষাৎকার ‘ডাহা মিথ্যা’: বিএনপি

  প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৫ , ২:৪৯:০৬ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জানিয়েছে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি। কলকাতার বাংলা দৈনিক ‘এই সময়’–এ প্রকাশিত সাক্ষাৎকারকে মিথ্যা ও মনগড়া বলে অভিহিত করেছে দলটি।

বুধবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল’ শিরোনামে ওই পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকার সম্পূর্ণ ডাহা মিথ্যা ও মনগড়া। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মহাসচিব ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে।

এতে আরও বলা হয়, কল্পনাপ্রসূত এই সাক্ষাৎকারের লক্ষ্য হচ্ছে জনগণের মনে বিভ্রান্তি ও সংশয় তৈরি করা। দেশের জনগণ ও বিএনপির নেতাকর্মীদের এই বানোয়াট সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরও খবর

Sponsered content