মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৫ , ১১:১৯:১১ প্রিন্ট সংস্করণ
রাজশাহী মহানগরীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. পারভেজ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-৫ সদর দপ্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি বলেন, “সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনিয়ম ও দুর্নীতির অনেক তথ্য সাংবাদিকদের মাধ্যমেই মানুষের সামনে আসে। তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা এবং তথ্য প্রকাশের আগে যাচাই-বাছাই করা অত্যন্ত জরুরি।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কর্নেল পারভেজ জানান, র্যাব-৫ সবসময় অপরাধ ও মাদক নির্মূলে কাজ করছে। তিনি বলেন, “আমরা অপরাধ দমন ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সদা প্রস্তুত। ভবিষ্যতেও অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
মতবিনিময় সভায় র্যাব-৫ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরাও এতে অংশগ্রহণ করেন।





















