প্রবাসের খবর

দক্ষিণখানে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী আলোচনা সভা

  নাজমুল ইসলাম মন্ডল ২৫ আগস্ট ২০২৫ , ১২:৪১:২৪ প্রিন্ট সংস্করণ

 

ঢাকার দক্ষিণখান ৪৭ নং ওয়ার্ডের চালাবন মৌশায়ে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ আগস্ট) সকালে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ হেলাল তালুকদার।

সভায় সভাপতিত্ব করেন দক্ষিণখান থানা ৪৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম হেলাল। এসময় ৪৭ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ হেলাল তালুকদার বলেন,
“মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির সকল নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে এদের প্রতিহত করবে এবং প্রশাসনকে সহযোগিতা করবে।”

আরও খবর

Sponsered content