সারাদেশ

হিলিতে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

  মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ৩০ নভেম্বর ২০২৫ , ৭:২১:১৮ প্রিন্ট সংস্করণ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দিনাজপুরের হিলিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায়  বাজারস্থ কার্যালয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বেগম জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এতে হাকিমপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দেশজুড়ে দোয়ার আয়োজন চলছে। তারা তার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

আরও খবর

Sponsered content