নিজস্ব প্রতিবেদক: ৪ ডিসেম্বর ২০২৫ , ২:৩৭:৩৭ প্রিন্ট সংস্করণ
উত্তরা পশ্চিম থানা বিএনপির রাজনীতিতে এক অম্লান নাম—মোঃ আজমল হুদা মিঠু। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি বিএনপির সংগঠন, আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের রাজনীতিকে নিজের জীবনের অংশ করে তুলেছেন। উত্তরার মানুষ তাকে চেনে একজন সাহসী, অকুতোভয়, সৎ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী হিসেবে—যিনি পদাধিকার নয়, কর্মে ও চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
আজমল হুদা মিঠুর দায়িত্ব পালনের ইতিহাসও সমৃদ্ধ ও অনন্য। তিনি ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদক, পাশাপাশি উত্তরা মডেল থানা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রতিটি পর্যায়ে তিনি প্রদর্শন করেছেন দক্ষ নেতৃত্ব, সাংগঠনিক প্রজ্ঞা ও তৃণমূলের সঙ্গে নিবিড় সংযোগ। বিএনপির আন্দোলন, কর্মসূচি, মানববন্ধন থেকে শুরু করে দমন–পীড়নের সময়ও তিনি ছিলেন রাজপথের সামনের সারির নির্ভীক এক যোদ্ধা।
গত ১৭ বছরে তার রাজনৈতিক জীবন ছিল চ্যালেঞ্জে ভরা। হামলা, গ্রেপ্তার, মিথ্যা মামলা, পরিবারের নিরাপত্তাহীনতা—সব বাধা উপেক্ষা করে তিনি থেকে গেছেন নিজের আদর্শে অটল। দমন–পীড়ন তাকে থামাতে পারেনি, বরং আরও দৃঢ় করেছে দলের প্রতি তাঁর আস্থা ও গণতন্ত্রের প্রতি তাঁর অঙ্গীকার।
উত্তরার তরুণ প্রজন্ম আজ তাঁকে দেখে অনুপ্রাণিত হয়। তাঁর উদ্যম, ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান, নির্ভীক বক্তৃতা, সততা ও মানবিক আচরণ তাঁকে তরুণ সমাজে করেছে নেতৃত্ব ও আস্থার প্রতীক। রাজনৈতিক চেতনা ছড়িয়ে দেওয়া এবং নতুন নেতৃত্ব গড়ে তুলতে তাঁর ভূমিকা প্রশংসিত।
রাজনীতির পাশাপাশি একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবেও পরিচিত মোঃ আজমল হুদা মিঠু। সততা, পরিশ্রম ও আন্তরিকতার মাধ্যমে তিনি যেমন নিজের ব্যবসায়িক অবস্থান তৈরি করেছেন, তেমনি সমাজের অসহায় মানুষের পাশে থেকেও অর্জন করেছেন শ্রদ্ধা ও ভালোবাসা। শিক্ষার্থী ও যুবকদের সহায়তা, সমাজে গরিব ও দুস্থদের সহায়তা, স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ—এসব উদ্যোগে তিনি আজ এলাকার মানুষের কাছে পরোপকারী ও মানবিক এক নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
একজন পরিবেশ সচেতন ব্যক্তি হিসেবেও আজমল হুদা মিঠু ব্যতিক্রম—পরিচ্ছন্ন নগর, সবুজ পরিবেশ, জনস্বাস্থ্য বিষয়ে তিনি নিয়মিত প্রচারণা চালিয়ে আসছেন এবং স্থানীয়দের সচেতন করে তুলেছেন।
দলের প্রতি আনুগত্য, মানুষের সঙ্গে হৃদয়ের সম্পর্ক, এবং সংকটে সাহসী সিদ্ধান্ত গ্রহণ—এসব গুণে আজ তিনি উত্তরা পশ্চিম থানা বিএনপির রাজনীতিতে এক বিশ্বস্ত ও সম্মানিত নাম। তিনি শুধু একটি পদ নয়, বরং এক আদর্শ, এক প্রেরণা, এবং রাজনৈতিক সংগ্রামের এক উজ্জ্বল প্রতীক।




















