নিজস্ব প্রতিবেদক ৯ ডিসেম্বর ২০২৫ , ৭:০৭:৪০ প্রিন্ট সংস্করণ
ইউনাইটেড কিংডমে অবস্থানরত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার প্রবাসীদের সংগঠন কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকে–এর ২০২৫–২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টার হলরুমে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল রশিদ সেলিমের সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন জওহর আহমদ।
অনুষ্ঠানের শুরুতে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রয়াত হাফিজুল হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়।
২০২৪–২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন সহ–অর্থ সম্পাদক বেদন আহমদ। সংশোধিত সংবিধানে স্বাক্ষর শেষে সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টা আমিনুর রশিদ, সাবেক সভাপতি কামাল মোস্তফা গোলাপ ও সাবেক সাধারণ সম্পাদক সাজিদুর রহমানের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ২০২৫–২৭ সেশনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়।
সদস্যদের প্রত্যক্ষ ভোটে মো. কামাল উদ্দিন সভাপতি ও আফজাল রশিদ সেলিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
আগামী দুই বছরের জন্য ২৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন—
সভায় প্রধান অতিথি ছিলেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি কামাল মোস্তফা গোলাপ, সাবেক সভাপতি হারিছ আলী, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. মোজাহিদ আলী এবং সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক।
এছাড়া সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ দুদু, আনোয়ার সাইফি, ইফতেখার মাহমুদ মাসুম, জাফরুল ইসলাম, আশরাফ হিমেল, আফজাল হোসেন, নাবিলুজ্জামান, সালেহ আহমেদ রানা, হাফিজুর রহমান প্রমুখ।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকে–এর কার্যক্রমকে আরও গতিশীল করে কোম্পানীগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের সার্বিক কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।




















