সারাদেশ

ফেনীতে অগ্রণী ব্লাড ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি উদযাপন

  জাহিদ হাসান চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ২৬ ডিসেম্বর ২০২৫ , ৯:০১:৪১ প্রিন্ট সংস্করণ


ফেনীতে স্বেচ্ছাসেবী সংগঠন অগ্রণী ব্লাড ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার দুপুরে ফেনী সদর উপজেলার মধুয়াই দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় কুরআনের পাখিদের সঙ্গে একবেলা খাবার পরিবেশনের মাধ্যমে বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা ও দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক শাহাদাত হোসেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী শেখ ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগের প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান দারা, আল বারাকা এভিয়েশন লিমিটেডের চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা সহিদুল ইসলাম মিয়াজী, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের উপদেষ্টা শাহ কামরুজ্জামান ভূইয়া, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের চার্টার সেক্রেটারি মহিম উদ্দিন পৃথিবী, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্বের চার্টার প্রেসিডেন্ট আরাফাত উল মিল্লাত দিপুল, ফেনী রাইজিং সানের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মোহাম্মদ সারিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী, ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যকরী সদস্য ওসমান গণী রাসেল, কবি ও সাহিত্যিক আবদুস সালাম ফরায়েজীসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং অগ্রণী ব্লাড ফাউন্ডেশনের সদস্যরা।

অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্রদের সঙ্গে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম।

বক্তারা বলেন, মানবিক কাজের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই অগ্রণী ব্লাড ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও রক্তদানসহ বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আরও খবর

Sponsered content