সারাদেশ

দিনাজপুর-৬ আসনে বিএনপি’র প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র জমা

  ‎মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ২৯ ডিসেম্বর ২০২৫ , ১:৪২:০৩ প্রিন্ট সংস্করণ

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সর্বোচ্চ ৪টি উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৬ (বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলা) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মনোনয়নপত্র জমা প্রদান করা হয়েছে।

‎নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে তাঁর সহধর্মিনী ডা. শরীফা করিম স্বর্ণা দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা’র নিকট মনোনয়নপত্র জমা দেন। এসময় বিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জোবায়ের আহমেদ উপস্থিত ছিলেন।

‎মনোনয়নপত্র জমাদানের সময় উপজেলা পরিষদ চত্বরের বাইরে অপেক্ষামান বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

‎মনোনয়নপত্র জমাদানের সময় উপজেলা পরিষদ চত্বরে দিনাজপুর-৬ আসনে বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও হাকিমপুর উপজেলা বিএনপি’র সভাপতি ফেরদৌস রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও ঘোড়াঘাট পৌর বিএনপি’র সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, দিনাজপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার, বিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, বিরামপুর পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, হাকিমপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী, নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, বিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব এ‍্যাডভোকেট মিঞা শিরন আলমসহ বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল ও অন‍্যান‍্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র ব‍্যক্তিগত চিকিৎসক ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ঢাকায় এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া’র সাথে চিকিৎসাজনিত কারণে সার্বক্ষণিক অবস্থান করায় তাঁর সহধর্মিনী দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।

আরও খবর

Sponsered content