সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্র সংলগ্ন পুকুরে মিলল দেশীয় লাঠিসোঁটা, তদন্তে পুলিশ

  হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৪৯:২৫ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশের একটি পুকুর থেকে দেশীয় লাঠিসোঁটা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল পাওয়ার পর সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি চালায়। সদর থানার এসআই আবুল হোসেন জানান, পানির ভেতর থেকে বেশ কিছু দেশীয় লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা এগুলো সেখানে রেখেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এমন পরিস্থিতি তৈরি করে নির্বাচনী পরিবেশে ভীতি ছড়ানোর চেষ্টা করতে পারে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়া নিরুৎসাহিত করার উদ্দেশ্যেও এ ধরনের অপতৎপরতা হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নির্বাচনকে ঘিরে যেকোনো নাশকতার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content