শিক্ষা ও শিক্ষাঙ্গন

জবি স্নাতক প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

  মো সাদমান সাকিব দিশান, জবি প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:০৭:২৪ প্রিন্ট সংস্করণ

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এ ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ, বি, সি, ডি ও ই ইউনিটের প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ১৯ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ২৩ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে ভর্তি ফরম পূরণ ও নির্ধারিত ভর্তি ফি অনলাইনে পরিশোধ করতে হবে।

এছাড়া আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত (সকাল ৯টা থেকে বিকেল ৪টা) বিশ্ববিদ্যালয় খোলা থাকার দিন সংশ্লিষ্ট ডিন অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।

বিভিন্ন অনুষদ ও বিভাগের জন্য ভর্তির ফি ভিন্ন ভিন্ন নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য ১২,৬৩০ টাকা, বিজনেস স্টাডিজ অনুষদের জন্য ১০,৬৩০ টাকা এবং কলা, সামাজিক বিজ্ঞান, আইনসহ অন্যান্য বিভাগের জন্য ১০,৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। চারুকলা এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা বিভাগের ক্ষেত্রে ব্যবহারিক ক্লাস ফিসহ ১২,৬৩০ টাকা দিতে হবে।

ভর্তি নিশ্চিত করতে শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, ইনভিজিলেটর কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড), অনলাইন ভর্তি ফরমের কপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগামী ২৫ ফেব্রুয়ারি দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে।

আরও খবর

Sponsered content