প্রবাসের খবর

জেদ্দায় বৃহত্তর চট্টগ্রাম সমিতির মেজবানি আদলে সেহেরি ও দোয়া মাহফিল

  মোহাম্মদ ফিরোজ, সৌদি আরব প্রতিনিধি : ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ৬:০৫:২৪ প্রিন্ট সংস্করণ

সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অন্যতম শক্তিশালী সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠন বৃহত্তর চট্টগ্রাম সমিতি জেদ্দা-এর উদ্যোগে মেজবানি আদলে এক বর্ণাঢ্য সেহেরি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রবাস জীবনের কর্মব্যস্ততা ও ক্লান্তি ভুলে হাজারো প্রবাসী বাংলাদেশি এতে অংশগ্রহণ করেন। কেবল ভোজন নয়, ধর্মীয় ভাবগাম্ভীর্য, সামাজিক দায়বদ্ধতা এবং কৃতিদের সম্মাননার মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়।

গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে জেদ্দা-র একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সেহেরি ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মঈন চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট জেদ্দা-র কাউন্সিলর (শ্রম) সিরাজুল সালেহিন। প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আইউব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার লিয়াকত, উপদেষ্টা ইসমাইল, সহ-সভাপতি জাহেদুল ইসলাম, আজীবন সদস্য ও ইংলিশ স্কুলের চেয়ারম্যান আব্দুল্লাহ নাসির উদ্দিন, ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামানসহ সংগঠনের উপদেষ্টা ও নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মাসুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাঈম উদ্দিন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ঈদ্রিস, মিডিয়া সম্পাদক সাংবাদিক মোহাম্মদ ফিরোজ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রফিকুল হক চৌধুরী।

অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ছিলেন আতাউর রহমান মাসুদ এবং সদস্য সচিব ছিলেন ইনভেস্টর মোহাম্মদ ইকবাল। কমিটির অন্যান্য সদস্যরা অনুষ্ঠান সফল করতে নিরলসভাবে কাজ করেন।

মামুনুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত ও কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১১ জন প্রতিযোগীর মধ্য থেকে ৩ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এছাড়াও সমাজসেবামূলক কর্মকাণ্ড ও প্রবাসী কমিউনিটির পাশে থেকে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ইংলিশ স্কুলের চেয়ারম্যান আব্দুল্লাহ নাসির উদ্দিন, ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান, ইনভেস্টর মোহাম্মদ নাঈম উদ্দিন ও মোহাম্মদ ঈদ্রিসকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

একই সঙ্গে প্রবাসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও প্রবাসীদের কল্যাণে অবদানের জন্য নিউজ টুয়েন্টিফোর ও একুশে টিভির সাংবাদিক মোহাম্মদ ফিরোজ এবং দেশ টিভির সৌদি আরব প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ রফিকুল হক চৌধুরীকেও বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।

আরও খবর

Sponsered content