সারাদেশ

মাধবপুরে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ দুই পলাতক আসামি গ্রেফতার

  নাহিদ মিয়া , মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ১১ মে ২০২৬ , ৫:০৬:৫০ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) গভীর রাতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার উত্তর সুরমা গ্রামের গোলাপ খাঁর ছেলে ওমর ফারুক এবং পরমানন্দপুর গ্রামের হাসু মিয়ার ছেলে মো. আক্তার, যিনি মুমন মিয়া নামেও পরিচিত। পুলিশ জানিয়েছে, মুমন মিয়া একটি মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে রাত আনুমানিক ৩টার দিকে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content