সারাদেশ

ঘুম চোখে ট্রাক চালাচ্ছিলেন চালক, মহাসড়কে উল্টে মৃত্যু

  প্রতিনিধি ২০ মে ২০২৬ , ১১:২২:৩১ প্রিন্ট সংস্করণ

টাঙ্গাইলে মহাসড়কের ট্রাক উল্টে রাসেল মিয়া (২০) নামে এক চালক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ভাতকুড়া এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল মিয়া ওই ট্রাকের চালক ছিলেন। তিনি ভুঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকার জহিরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি যমুনাসেতু লেনে ভাতকুড়া এলাকায় পৌঁছালে চালক ঘুমিয়ে পড়েন। এ সময় ট্রাকটি রাস্তার বিভাজকের ওপর উঠে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা।

এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট সাজিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

 

আরও খবর

Sponsered content