সারাদেশ

টঙ্গীতে প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

   মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর ৫ ডিসেম্বর ২০২৫ , ১১:০৪:৫২ প্রিন্ট সংস্করণ

 

গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টঙ্গীতে প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে টঙ্গীর ব্যাংক মাঠসংলগ্ন সিটি কর্পোরেশন স্কুল মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন।

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, জামায়াত নেতা ড. হাফিজুর রহমান, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রবাসী বসির উদ্দিন, টঙ্গী থানা প্রেসক্লাবের আহ্বায়ক এস. এম. মনির উদ্দিনসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ।

উদ্বোধনী খেলায় পুবাইল অঞ্চল ৫–০ গোলে গাজীপুর সদর অঞ্চলকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয়। মাঠে স্থানীয় দর্শকদের উল্লেখযোগ্য উপস্থিতি পুরো টুর্নামেন্টকে উৎসবমুখর করে তোলে।

আরও খবর

Sponsered content