সারাদেশ

রাজধানীতে ৪২ কেজি গাঁজা ও পিকআপসহ একজন গ্রেপ্তার

  প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৫ , ৬:২৭:৪০ প্রিন্ট সংস্করণ

রাজধানীর ডেমরায় ৪২ কেজি গাঁজাসহ মো. সাদ্দাম হোসেন শাওন (৩২) নামের এক ‘মাদক কারবারিকে’ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে ডেমরা ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।জব্দ গাজার মূল্য আনুমান ১২ লাখ ৬০ হাজার টাকা। এ বিষয়ে সোমবার (১৫ ডিসেম্বর) সকালে ডেমরা থানায় একটি মামলা দায়ের করে র‍্যাব-১০।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী শাওন গোপালগঞ্জের মুকসুদপুর থানার পৌরজাদী গ্রামের মৃত মাসুদ মোল্লার ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, শাওন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ডেমরা ঘাট এলাকা থেকে আটক করা হয়। এসময় গাজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।

এ তথ্য নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জা বলেন, ‘মাদক আইনে মামলা দায়েরের পর আসামিকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।’

আরও খবর

Sponsered content