তানভীর সরদার, স্টাফ রিপোর্টার ৩ জুন ২০২৬ , ৯:১৭:৫৭ প্রিন্ট সংস্করণ
সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে পথচলার ১৩ বছর পূর্তি উপলক্ষে ঝিনাইদহে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
বুধবার (৩ জুন) বিকেল ৫টায় বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। দৈনিক মতপ্রকাশের স্টাফ রিপোর্টার তানভীর সরদারের সার্বিক ব্যবস্থাপনায় এবং দৈনিক মতপ্রকাশ পাঠক ফোরাম, ঝিনাইদহের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সভাপতি ও দৈনিক চৌকস-এর জেলা প্রতিনিধি মো. আনোয়ারুল ইসলাম বাদশা, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম. এ. কবীর, বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম লাবু, এটিএন বাংলার জেলা প্রতিনিধি ইমন হাসান, পুলিশ কর্মকর্তা সেলিম মিয়া, সবুজ বাংলা টিভির পরিচালক ও বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি সুলতান আল এনাম, দৈনিক রানারের জেলা প্রতিনিধি বছির আহম্মেদ, দৈনিক অভয়নগরের স্টাফ রিপোর্টার সুরুজ, দৈনিক মাতৃজগতের বিশেষ প্রতিনিধি মিল্টন, দৈনিক বসুন্ধরার বিশেষ প্রতিনিধি রুহুল, দৈনিক মতপ্রকাশের জেলা প্রতিনিধি তাপস কুণ্ডু, দৈনিক মুক্ত সমাজের নিজস্ব প্রতিনিধি জনি, হরিণাকুণ্ডু উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস, সাংবাদিক জয়, প্লাবন রুম্মনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, পাঠক ও শুভানুধ্যায়ীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৩ বছরের পথচলায় দৈনিক মতপ্রকাশ পাঠকের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। সত্যনিষ্ঠ, সাহসী ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি দেশের নানা সমস্যা, সম্ভাবনা ও সাধারণ মানুষের কথা তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বক্তারা আরও বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর এই সময়ে গণমাধ্যমের দায়িত্ব ও জবাবদিহিতা আরও বেড়েছে। সেই দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে দৈনিক মতপ্রকাশ ভবিষ্যতেও দেশ, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে।
পরে দেশ, জাতি এবং দৈনিক মতপ্রকাশের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত অতিথি, পাঠক ও শুভানুধ্যায়ীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং পত্রিকাটির দীর্ঘায়ু ও অব্যাহত অগ্রগতি কামনা করেন।




















