খেলাধুলা

বিশ্বকাপের পরই শেষ হচ্ছে রোনালদোদের কোচের পর্তুগাল অধ্যায়!

  প্রতিনিধি ১৭ জুন ২০২৬ , ১১:০৪:২৭ প্রিন্ট সংস্করণ

পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ ইঙ্গিত দিয়েছেন, চলমান বিশ্বকাপই হতে পারে জাতীয় দলের দায়িত্বে তার শেষ টুর্নামেন্ট। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি জানান, বিশ্বকাপের পর তার বিদায় নিয়ে পর্তুগালে অনেক দিন ধরেই আলোচনা চলছে।

মার্তিনেজ বলেন, ‘এটি নতুন কোনো বিষয় নয়। পর্তুগালে আমরা এ নিয়ে বহুবার কথা বলেছি। গত সাড়ে তিন বছরে যে কাজ করেছি, সেটি এগিয়ে নেওয়াই এখন মূল লক্ষ্য।’

২০২৩ সালের জানুয়ারিতে পর্তুগালের দায়িত্ব গ্রহণ করেন স্প্যানিশ এই কোচ। এর আগে তিনি দীর্ঘ সময় বেলজিয়ামের প্রধান কোচ ছিলেন। পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ৪০টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি, যার মধ্যে ২৮টিতে জয় এসেছে। পাশাপাশি দলকে জাতীয় পর্যায়ের ইউরোপীয় শিরোপাও এনে দিয়েছেন।

নিজের সময়কাল মূল্যায়ন করতে গিয়ে মার্তিনেজ বলেন, ‘আমাদের যাত্রা ছিল অত্যন্ত ধারাবাহিক। আমরা শক্তিশালী প্রতিপক্ষদের হারিয়ে শিরোপা জিতেছি। খেলোয়াড়দের আত্মবিশ্বাস রয়েছে, তবে সবাই জানে বিশ্বকাপ সম্পূর্ণ ভিন্ন ধরনের প্রতিযোগিতা। এখানে আবারও নিজেদের প্রমাণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি যখন দায়িত্ব নিই, তখন লক্ষ্য ছিল প্রতিদিন উন্নতি করা এবং বিশ্বকাপের জন্য দলকে প্রস্তুত করা। এখন আমরা সেই লক্ষ্যস্থলে পৌঁছেছি। তাই এই অধ্যায়ের সমাপ্তি হওয়াটা খুবই স্বাভাবিক।’

আরও খবর

Sponsered content