প্রতিনিধি ২৭ জুন ২০২৬ , ১:৩৮:৪৭ প্রিন্ট সংস্করণ
মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরে মা-বাবার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার বেলা ১২টা ১৫ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের মাজার কমপ্লেক্সে উপস্থিত হয়ে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী।
এ সময় মা-বাবার কবরের সামনে দাঁড়িয়ে পবিত্র ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন তারেক রহমান।




















