সারাদেশ

বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের পাশে ডা. হামিদা আহমেদ, চার দিন বিনামূল্যে চিকিৎসাসেবা

  স্টাফ রিপোর্টার: ১৩ জুলাই ২০২৬ , ১১:০৯:২১ প্রিন্ট সংস্করণ

 

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন চিকিৎসক ডা. হামিদা আহমেদ। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি টানা চার দিন সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করবেন।

দুর্যোগের এ সংকটময় সময়ে তাঁর এই মানবিক উদ্যোগে বন্যাকবলিত মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন। স্থানীয়দের মতে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।

ডা. হামিদা আহমেদ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং তাদের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। তাই তিনি বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের এ উদ্যোগ গ্রহণ করেছেন।

স্থানীয় বাসিন্দারা তাঁর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগের সময়ে এমন মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করবে।

আরও খবর

Sponsered content