রাজনীতি

শিবিরের ম্যারাথন দৌড়ে থাকাদের ৯০% লীগের পেছনে এভাবেই দৌড়ঝাঁপ করেছে: রাশেদ

  প্রতিনিধি ১৭ জুলাই ২০২৬ , ৮:৫৫:৩৬ প্রিন্ট সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আজ শুক্রবার ইসলামী ছাত্রশিবির ‘লীগ ধর’ নামে যে ম্যাারাথনের আয়োজন করেছে, সেখানে অংশ নেওয়াদের ৯০ শতাংশ অতীতে আওয়ামী লীগের পেছনে এভাবেই দৌড়ঝাঁপ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন। আজ শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন তার পোস্টে লেখেন, ‘আজকে ঢাবিতে শিবির যে ‘লীগ ধর’’ নামে ম্যারাথন দৌড় দিয়ে প্রতীকী লীগ পেটাল, ঠিক বিগত ১৬ বছর ছাত্রলীগের মধ্যে গুপ্ত না থেকে সত্যিই যদি লীগকে পেটাত, তবে ছাত্রলীগ দানব হয়ে উঠতে পারত না, শেখ হাসিনাও এতদিন ক্ষমতায় থাকতে পারত না!’

তিনি লেখেন, ‘সত্যি বলতে শিবিরের ম্যারাথন দৌড়ে থাকাদের মধ্যে ৯০% ঠিক লীগের পেছনে এভাবেই দৌড়ঝাঁপ করেছে। জামায়াত-শিবিরের গুপ্ত কৌশলের কারণেই ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যদি লীগের পতন না হতো, তবে শিবির তার কৌশলের অংশ হিসেবে ছাত্রলীগই থেকে যেত এবং আজকের অনেককে লীগের বড় বড় পদে দেখা যেত।’

আরও খবর

Sponsered content