প্রতিনিধি ১৪ আগস্ট ২০২৬ , ১:০২:৪৪ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ পুলিশের ৪৯ পরিদর্শককে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তাদের বেশির ভাগই আওয়ামী লীগ শাসনামলে বিভিন্ন থানার ওসিসহ পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে কর্মরত ছিলেন।
গতকাল বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন।





















