সারাদেশ

অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা বহিষ্কার

  প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৬ , ৬:৩৩:০৫ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্রসহ আটকের এক দিন পর সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নওশেদ আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি হাসান মুহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী এ সিদ্ধান্ত কার্যকর করেন।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দপ্তর সম্পাদক আবু সাঈদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে না। একই সঙ্গে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গতকাল বুধবার মিরসরাইয়ের সাহেরখালী ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মো. নওশেদ আলমকে অস্ত্রসহ আটক করা হয়। মিরসরাই থানা পুলিশের সহায়তায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটিএলজি ও রকেট প্যারাসুট ফ্লেয়ার, চোরা উদ্ধারের তথ্য জানানো হয়েছিল।

আরও খবর

Sponsered content