সারাদেশ

সাজেকে দুর্বৃত্তদের গুলিতে গৃহবধূ আহত

  প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৬ , ১:৩৪:৫৫ প্রিন্ট সংস্করণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে নিজ বাড়ির গুলিবিদ্ধ হয়েছেন অরুণা চাকমা (৩০) নামে এক গৃহবধু নারী।

গতকাল রোববার রাতে শুকনোছড়া ১০ নম্বর নতুন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় রাতেই তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অরুণা চাকমা স্থানীয় বাসিন্দা ইন্টন চাকমার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে একদল দুর্বৃত্ত অরুণা চাকমাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, বাড়ির ভেতরে নেটওয়ার্কের সমস্যার কারণে অরুনা চাকমা নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে নিজ বাড়ির বাইরে উঠানে ছিলেন। তবে কারা এই হামলার সঙ্গে জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সাজেক ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা বলেন, শুকনোছড়া ১০ নম্বর নতুন পাড়া এলাকায় গতকাল রাতে একজন নারী গুলিবিদ্ধ হয়েছেন। রাতে কে বা কারা গুলি করেছে জানা যায়নি। সকালে তাকে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে ।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, সাজেকের শুকনোছড়া এলাকায় একজন নারী গুলিবিদ্ধের খবর শুনেছি।

আরও খবর

Sponsered content