বিনোদন

আবারও ‘মনপুরা’ জুটি

  প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৬ , ৬:১২:২৯ প্রিন্ট সংস্করণ

‘মনপুরা’ সিনেমার সোনাই ও পরীর বিচ্ছেদে কেঁদেছিলেন অসংখ্য দর্শক। দুটি চরিত্রে অভিনয় করে সব শ্রেণির দর্শকের মন জয় করেছিলেন চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলি। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত সিনেমাটি সাফল্যের ইতিহাস হয়ে আছে ঢালিউডে। চমকজাগানিয়া খবর হলো-১৭ বছর পর আবারও বিখ্যাত সেই জুটিকে একসঙ্গে পর্দায় আনার উদ্যোগ নিয়েছেন সেলিম। নতুন সিনেমা ‘রাখাল’-এর মধ্য দিয়ে সেই জনপ্রিয় জুটিকে ফেরানোর পরিকল্পনা রয়েছে তাঁর। তবে সিনেমাটিতে তাঁদের চরিত্র, গল্প কিংবা অন্য অভিনয়শিল্পীর বিষয়ে বিস্তারিত জানা যায়নি। সংশ্লিষ্ট সূত্র মতে, ছবির শুটিংয়ের জন্য চঞ্চল চৌধুরীর শিডিউল পাওয়া গেছে সামনের বছর। সেভাবে প্রস্তুতি শুরু করেছেন নির্মাতা। এরই মধ্যে সিনেমার প্রস্তুতি চলছে। কিছু দিনের মধ্যে জানা যাবে বিস্তারিত। ২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’। সিনেমাটিতে সোনাই চরিত্রে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, আর পরী চরিত্রে ছিলেন ফারহানা মিলি। সিনেমাটি মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায়। ‘মনপুরা’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ অভিনেতাসহ পাঁচটি বিভাগে পুরস্কার অর্জন করে। গিয়াসউদ্দিন সেলিমের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মনপুরা’।

আরও খবর

Sponsered content