কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ ১৭ নভেম্বর ২০২৬ , ৬:০৬:৩৬ প্রিন্ট সংস্করণ
নীলফামারী জেলার কিশোরগঞ্জের নিতাই ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলমসহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নিতাই কাছারী বাজার সংলগ্ন মাদ্রাসা মাঠে এ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও আরিফুর রহমান।
উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান, পিআইও লতিফুর রহমান, জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, বিএনপির সেক্রেটারী একেএম তাজুল ইসলাম ডালিম, জামায়াত সেক্রেটারী ফেরদৌস আলম, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ প্রমুখ।
এছাড়া দোস্ত এই বাংলাদেশ সোসাইটির নেদারল্যান্ড প্রতিনিধি ও স্থানীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অন্যদিকে একই দিনে মুশরুতপানিয়ালপুকুর স্কুলে ফ্রি চক্ষু শিবিরও করা হয়।





















