কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৬ , ১২:২১:২১ প্রিন্ট সংস্করণ
টুয়াখালীর কুয়াকাটায় সড়কের পাশে দীর্ঘদিন ধরে পার্কিং করে রাখা একটি পরিত্যক্ত জিপে (চান্দের গাড়ি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কুয়াকাটা চৌরাস্তার পশ্চিম পাশে হোটেল আল-বেলালের সামনে এ ঘটনা ঘটে। গাড়িটির মালিক মো. ইমরানের দাবি, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে গাড়িটিতে আগুন দিয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
মো. ইমরান বলেন, একসময় পর্যটকদের কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর কাজে ব্যবহৃত হতো জিপটি। তবে দীর্ঘদিন ধরে সেটি ওই স্থানে পার্কিং করে রাখা ছিল। গভীর রাতে গাড়িটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন ছুটে এসে নেভানোর চেষ্টা করেন। তবে এর আগেই আগুনে গাড়িটি পুড়ে যায়। এটি যদি দুর্ঘটনাবশত আগুন লাগার ঘটনা হতো, তাহলে অনেক আগেই এমন কিছু ঘটতে পারত বলে মন্তব্য করেন তিনি। তাঁর ধারণা, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে গাড়িটিতে আগুন দিয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।





















