প্রচ্ছদ

মান্দায় ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে বিরোধ; আহত ১

  প্রতিনিধি ১ এপ্রিল ২০২৫ , ১১:২০:০৭ প্রিন্ট সংস্করণ

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে শহিদুল ইসলাম নামে একজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে, উপজেলার ৫ নং গনেশপুর ইউনিয়নের নীলকুঠি মোড়ে। আহত শহিদুল ইসলাম একই উপজেলার মীরপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।
ভূক্তভোগী শহিদুল ইসলাম জানান, গত মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে সতীহাটে গরু কিনতে আসার সময় নীলকুঠি মোড়ে পৌঁছার পর মজিবর রহমান ওরফে খোকার ছেলে সোহেল,আক্কাসের ছেলে ময়নুর,সোহেলের স্ত্রী পিংকী,ছেলে অর্ক’র সংঘবদ্ধভাবে হামলার শিকার হন তিনি। এসময় প্রতিপক্ষের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে এসে তাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা,স্বর্ণের আংটি,স্মার্টফোন এবং হাতঘড়ি ছিনিয়ে নেয় বলে দাবি করেন তিনি। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন। বর্তমানে তিনি এবং তার পরিবারের লোকজন জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছেন। এমতাবস্থায় তিনি সুষ্ঠ বিচার দাবি করেন। অপরদিকে প্রতিপক্ষের লোকজনের কোন মন্তব্য পাওয়া যায়নি।
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরে প্রস্তুতি চলছিলো।

আরও খবর

Sponsered content