প্রচ্ছদ

মাধবপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ১১ মার্চ ২০২৫ , ৭:৩২:০৩ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুরে ১ হাজার ৯শত ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে বিজিবি।

সূত্রে জানা যায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫) বিজিবি’র অধীনস্থ মাধবপুর উপজেলার মনতলা বিওপির একটি টহলদল কমান্ডার সুবেদার মো: কাজী শাহিনের নেতৃত্বে মঙ্গলবার(১১ মার্চ) সকাল পৌনে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাধবপুর উপজেলার সীমান্তবর্তী মনতলা ত্রিমোহনী রাস্তার থেকে ১ হাজার ৯শত ৮০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার সহ মো: জমির আলী (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

সে হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের লোকরা গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদকের প্রবাহ রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

নাহিদ মিয়া /এমআই

 

আরও খবর

Sponsered content