প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৬ , ২:৩৪:৪০ প্রিন্ট সংস্করণ
মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের পশ্চিম দেয়াল প্রাঙ্গণে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কয়েকজন মন্ত্রী ও হাজারো ইসরায়েলি। কঠোর নিরাপত্তার মধ্যে শনিবার রাতে তারা সেখানে জড়ো হন বলে জানিয়েছে ফিলিস্তিনের জেরুজালেম গভর্নরেট।জেরুজালেম গভর্নরেটের বিবৃতিতে বলা হয়, পুরোনো শহরের ওয়াদি সড়ক দিয়ে হাজারো ইসরায়েলি পশ্চিম দেয়াল প্রাঙ্গণে প্রবেশ করেন। এর আগে আল-আকসা মসজিদের অন্যতম প্রবেশপথ বাব আল-রহমার কাছে প্রার্থনা ও ধর্মীয় আচার পালনের আহ্বান জানানো হয়েছিল।
এদিকে পশ্চিম দেয়াল এলাকায় যাওয়ার পাশাপাশি রোববার সকালে প্রায় ১০০ ইসরায়েলি আল-আকসা মসজিদ চত্বরে প্রবেশ করে ধর্মীয় আচার পালন করেছে বলে জেরুজালেম গভর্নরেট জানিয়েছে। তাদের প্রবেশের সময় ইসরায়েলি পুলিশের নিরাপত্তা ছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ইহুদিদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস ইয়োম কিপ্পুর শুরু হচ্ছে ২১ সেপ্টেম্বর। এর আগে পশ্চিম দেয়ালে ‘সেলিখোট’ নামে বিশেষ প্রার্থনায় অংশ নেন নেতানিয়াহু। ইসরায়েলি সূত্রের হিসাবে, ওই প্রার্থনায় প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষ অংশ নেয়।
পশ্চিম দেয়াল ইহুদিদের কাছে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত এবং এর নিয়ন্ত্রণ ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে। অন্যদিকে জেরুজালেম ইসলামিক ওয়াকফ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ দেয়ালটিকে মুসলিম ধর্মীয় স্থানের অংশ হিসেবে বিবেচনা করে।
ইয়োম কিপ্পুরের পর ইহুদিদের ধর্মীয় উৎসবের ধারাবাহিকতায় ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর সুক্কট এবং ৩ অক্টোবর সিমখাত তোরা পালিত হবে। এ সময় আল-আকসা মসজিদ ও পুরোনো জেরুজালেমকে ঘিরেবিলায় নতুন আইন প্রণয়নের আহ্বান জানিয়েছে।





















