আন্তর্জাতিক

নতুন হামলা হলে যুদ্ধের ধরন বদলে দেবে ইরান: আইআরজিসি

  প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৬ , ১:৪৭:০৬ প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে হামলা চালালে দেশটির প্রতিরক্ষা ও পাল্টা হামলার কৌশলে ‘উল্লেখযোগ্য পরিবর্তন’ আনা হবে বলে জানিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি।

আলআলম নিউজ নেটওয়ার্ককে দেওয়া মোহেব্বির একসাক্ষাৎকারে বরাতে বার্তাসংস্থা আল-জাজিরার প্রতিবেদনে জানান হয়, এসব পরিবর্তনের মধ্যে যুদ্ধের ভৌগোলিক পরিসর এবং ব্যবহৃত অস্ত্র ও সামরিক সরঞ্জামে পরিবর্তন থাকবে। নতুন সক্ষমতার নতুন অস্ত্র যুদ্ধক্ষেত্রে আনা হবে বলেও জানান তিনি।

মোহেব্বি বলেন, নতুন হামলা হলে ইরানের লক্ষ্যবস্তুগুলোও আগের মতো থাকবে না। এমন কিছু নতুন লক্ষ্য রয়েছে, যেগুলো এখনো হামলার আওতায় আসেনি।

এদিকে হরমুজ প্রণালিতে একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির দাবি করে, উন্নত এমকিউ-৯ ড্রোন হারানোর পর যুক্তরাষ্ট্র এমকিউ-১-কে আবার ব্যবহারে ফিরিয়েছে। তাদের ভাষ্য, আইআরজিসির নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এমকিউ-১ ও এমকিউ-৯ দুই ধরনের ড্রোনকেই ব্যাপকভাবে শনাক্ত ও প্রতিহত করছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও বাড়ছে। সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালিতে নৌ চলাচলও উল্লেখযোগ্যভাবে কমেছে।

আরও খবর

Sponsered content