শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:১৯:১৯ প্রিন্ট সংস্করণ
শ্রীপুর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস-এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ সালেক মূহিত, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল গণি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস-এর একাডেমিক কর্মকর্তা বাকি বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ-এর অধ্যক্ষ নির্মল কুমার সাহা, টিকারবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা পারভীন, খামারপাড়া এসআই আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. কাওসার উদ্দিন এবং কৃতি শিক্ষার্থী আফফান বাশার।
অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান ও সাফল্যের জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, জাতীয় শিক্ষা সপ্তাহের মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহ প্রদানই এ আয়োজনের মূল লক্ষ্য।





















