মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৩৮:৪৪ প্রিন্ট সংস্করণ
ফুলবাড়ী উপজেলার আঞ্চলিক মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক ও ভ্যানে থাকা এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনা বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালবেলায় ফুলবাড়ী উপজেলার বলিভদ্রপুর এলাকায় ঘটে।
নিহতরা হলেন, বারাইহাট গ্রামের সুমন ইসলামের স্ত্রী রুমানা খাতুন (২২) এবং আলাদিপুর ইউনিয়নের কফিল উদ্দিনের ছেলে আইনুল সরকার (৫৩)।
ফুলবাড়ী থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ওসি আরও জানান, ঘটনায় ব্যবহৃত ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে। পুলিশ ও সংশ্লিষ্টরা তাকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন।




















