প্রচ্ছদ

রাকিবুল বাসারের কবিতা ‘সকল কিছুর বদলা নিবো’

  কবি: এটিএম রাকিবুল বাসার ২ মার্চ ২০২৫ , ১২:৩২:৫০ প্রিন্ট সংস্করণ

আকাশ কাঁপিয়ে রুদ্র হবো, সকল কিছুর বদলা নিবো,

যত অন্যায় অন্ধকার, ভেঙে ফেলবো আজ আবার।

শব্দ ছুঁড়ে বজ্র হবো,  সকল কিছুর বদলা নিবো ।

শোষণের সে নীরব রাত, চূর্ণ হবে এই মুহূর্তাত।

সময়ের সাথে দ্বন্দ্ব রচবো, সকল কিছুর বদলা নিবো,

পোড়া হৃদয় জ্বলে-পুড়ে, আলোক হবে আঁধার ঘিরে।

অন্যায় যতো বিষে ভরা, আমি হবো বিদ্রোহী ধ্বজা।

নতুন ভোরের আশায় জাগবো,  সকল কিছুর বদলা নিবো, ।

আরও খবর

Sponsered content