প্রচ্ছদ

রাণীশংকৈলে আ’লীগ নেতা সাধন গ্রেফতার

  রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ৪ মার্চ ২০২৫ , ৫:১৬:৫৭ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মঙ্গলবার(৪ মার্চ)ভোর ৪ টায় উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর আ’ লীগ নেতা সাধন বসাককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
তাকে উপজেলা গোরকই মন্দির মেলা থেকে গ্রেফতার করা হয়। সাধন মৃত ডা. নিত্যানন্দ বসাকের ছেলে।
রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য নিশ্চিত করেন। ওসি আরও জানান, সাধন বসাককে পূর্বের দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে এবং তাকে জেলা জেলহাজতে পাঠানো হয়েছে।
হুমায়ুন কবির /এমআই

আরও খবর

Sponsered content