রাজনীতি

ইশতেহার ঘোষণা করছে বিএনপি

  প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:৩৮:৩২ প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করছে বিএনপি। আজ শুক্রবার বিলে বেলা সাড়ে ৩টায় রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ইশতেহার ঘোষণা শুরু হয়েছে।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইশতেহার ঘোষণা করছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তারেক রহমানের প্রথম নির্বাচনি ইশতেহার ঘোষণা। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম সংসদ নির্বাচনে দলের নেতৃত্ব দেন তৎকালীন চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া। সেই সময়ে তিনিই প্রতিটি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। ২০১৮ সালের একাদশ নির্বাচনে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নিলেও সেই সময়ে বিএনপি চেয়ারপারসন কারাবন্দি ছিলেন। ওই বছরের ১৮ ডিসেম্বর ইশতেহার ঘোষণা করেছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে শেখ হাসিনার অধীনে দশম ও দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি।

আরও খবর

Sponsered content