আন্তর্জাতিক

বিরামপুরে বেসরকারি সংস্থা ল‍্যাম্ব এর প্রজেক্ট শেয়ারিং মিটিং

  মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- ২ নভেম্বর ২০২৫ , ৯:২৮:২১ প্রিন্ট সংস্করণ

‎দিনাজপুরের বিরামপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ল‍্যাম্ব এর সিএইচডিপি, এসএওয়াই- এসআরএইচআর প্রজেক্টের প্রজেক্ট শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।

‎রোববার (০২ নভেম্বর) বেলা ১২টায় ল‍্যাম্ব এর বিরামপুর শহরের বেলডাঙ্গায় প্রজেক্ট অফিসের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে এবং ল‍্যাম্ব এর এসএওয়াই- এসআরএইচআর প্রকল্পের প্রকল্প ব‍্যবস্থাপক মোঃ লুৎফুল বিন ফারুক এর সঞ্চালনায় অনুষ্ঠিত মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বাস্থ‍্য শিক্ষা ও পরিবার কল‍্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ মাহবুব আলম।

‎এতে আরো বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক এ.টি.এম নাজমুল হুদা, ল‍্যাম্ব এর কমিউনিটি হেলথ্ এন্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের পরিচালক উৎপল মিনজ্, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার পারভেজ, থানার ওসি (তদন্ত) আতাউর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহিরুল ইসলাম, ল‍্যাম্ব এর কমিউনিটি সেফটি শিল্ড (সিএসটু) প্রকল্পের প্রকল্প ব‍্যবস্থাপক বিলাস পৌল তিগ‍্যা, প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল প্রমূখ।

‎প্রজেক্ট শেয়ারিং মিটিংয়ে বক্তারা বলেন, সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে বিরামপুর উপজেলা সহ আশেপাশের পাঁচটি উপজেলায় বেসরকারি সংস্থা ল‍্যাম্ব এর বাস্তবায়ন হতে যাওয়া প্রকল্পগুলোর মাধ্যমে অত্র এলাকার জনসাধারণের স্বাস্থ্য ও শিক্ষাসহ অন‍্যান‍্য উন্নয়ন সাধিত হবে। কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা এবং গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসবের বিষয়ে সরকারের স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় রেখে বেসরকারি সংস্থা ল‍্যাম্ব যে কাজ করতে যাচ্ছে তারও সফলতা কামনা করেন বক্তারা।

আরও খবর

Sponsered content