প্রবাসের খবর

উলিপুরে বজ্রপাতে স্বামী স্ত্রীর মৃত্যু

  প্রতিনিধি ১ অক্টোবর ২০২৫ , ৯:৫৪:৩৫ প্রিন্ট সংস্করণ

মোহাইমিনুল ইসলামঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গম সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা গ্রামে টিনের চালে বজ্রপাতের ঘটনায় ঘরের ভিতরে অবস্থানরত স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এঘটনায় বেঁচে গেছে তাদের তিন সন্তান। সন্তানগুলো আরেক রুমে অবস্থান করায় বজ্রপাতের কবল থেকে রক্ষা পেলেও বাবা-মাকে হারিয়ে এতিম হয়েছে শিশু তিনটি। এলাকার মানুষ এ ঘটনায় বাকরুদ্ধ!

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে।

সাহেবের আলগা ইউনিয়ন চেয়ারম্যান মোজাফফর হোসেন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় হঠাৎ বাতাস ও বজ্রপাত ঘটে। এ সময় জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী রুবি বেগম ঘরেই অবস্থান করছিল। পাশের ঘরেই ছিল তাদের তিন সন্তান। হঠাৎ করে বজ্রপাত হয় জাহাঙ্গীরের টিনের ঘরে। ঘটনাস্থলে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। তবে সন্তানরা অক্ষত রয়েছে। নিহত দম্পত্তির চার সন্তানের মধ্যে এক মেয়ের বিয়ে হয়েছে। সন্তানরা তাদের মা-বাবাকে হারিয়ে এতিম হয়ে গেলো। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

আরও খবর

Sponsered content