মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি ঃ ৯ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:৪৮:৫৮ প্রিন্ট সংস্করণ
ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩ অফারে নওগাঁ জেলার মান্দা উপজেলার এক সৌভাগ্যবান ক্রেতা ফ্রি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি জিতেছেন।
বিজয়ী ক্রেতা আরিফুল ইসলাম খোকন মান্দা উপজেলার ফেট গ্রাম এলাকার বাসিন্দা। তিনি গত ৩ ফেব্রুয়ারি ওয়ালটন প্লাজা প্রসাদপুর শাখা থেকে নগদে একটি ২৪ ইঞ্চি টেলিভিশন ক্রয় করেন। ওই ক্রয়ের মাধ্যমে ডিজিটাল ক্যাম্পেইনে অংশ নিয়ে তিনি ফ্রি একটি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি জিতে নেন। রাজশাহী নগরীর সিন্ডবি মোড় এলাকার নানকিং দরবার হল কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার হিসেবে স্মার্ট টিভিটি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ ডিভিশনাল অফিসার অজিত কুমার দাস, ডিভিশনাল ক্রিকেট ম্যানেজার আবু নাসের প্রধান, রিজিওনাল সেলস ও ক্রেডিট ম্যানেজারসহ রাজশাহী জোনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এ সময় ওয়ালটন প্লাজা প্রসাদপুর শাখার ম্যানেজার মোহাম্মদ আনারুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের গ্রাহকবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।




















