প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৫ , ৩:৩২:৪৩ প্রিন্ট সংস্করণ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির সম্মানে এবারের বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স এক অনন্য উদ্যোগ নিয়েছে। দলটি তাদের অফিসিয়াল দলের জার্সি হাদির স্মরণে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে। জার্সিটি শহীদ হাদির আত্মত্যাগ ও অবদানকে শ্রদ্ধা জানানোর প্রতীক হিসেবে দেখানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘জার্সি উন্মোচনের জন্য কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান হবে না। নির্ধারিত সময়ে রাজশাহী ওয়ারিয়র্স তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই স্মরণীয় জার্সিটি প্রকাশ করবে।’
দলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘এই জার্সি উৎসর্গ শহিদ হাদির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক। তার স্মৃতি ও আদর্শ সবসময় রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে জড়িয়ে থাকবে।’
ফেসবুক পোস্টে দলটি জানিয়েছে, ‘ক্ষণজন্মা ওয়ারিয়র্স শহিদ শরিফ ওসমান হাদির নামে জার্সি উৎসর্গ করেছে। জার্সি উন্মোচন অনুষ্ঠান করা হবে না, তবে ভক্তদের প্রত্যাশাকে সম্মান জানিয়ে ২১ ডিসেম্বর ২০২৫ আমাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসমূহে জার্সি আনভেইল করা হবে।’











