সারাদেশ

কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

  এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) ৬ অক্টোবর ২০২৬ , ১২:১৬:৪১ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং উপজেলা শিক্ষক সমিতির সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষ ‘পায়রা’য় গিয়ে শেষ হয়। পরে সেখানে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আকরাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।

উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক নূরুল হক ও সাংগঠনিক সম্পাদক আবুল বাসারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও মুসুল্লিয়াবাদ এ কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম, বাংলাদেশ-চায়না টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুস সালাম, ধানখালী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মাহামুদা খানম, খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুহাম্মদ ওয়ালিউল্লাহ, কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহসভাপতি ও চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব উল্লাহ লিটন, হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আল এমরান হারুন, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, জালাল উদ্দীন ডিগ্রি কলেজের প্রভাষক মো. আল মামুন এবং মোয়াজ্জেমপুর ছালিহিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম।

বক্তারা বলেন, দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু শিক্ষকরা নানা ধরনের সংকট ও বৈষম্যের মধ্যে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করে শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।

শিক্ষকদের পেশাগত মর্যাদা, সুযোগ-সুবিধা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন বক্তারা।

আরও খবর

Sponsered content