সারাদেশ

কাপ্তাই হ্রদের মিঠা পানির মাছ রপ্তানি হয় দেশের বাইরে

  রাঙামাটি প্রতিনিধি ১১ আগস্ট ২০২৬ , ৩:২২:৪৯ প্রিন্ট সংস্করণ

দীর্ঘ সাড়ে ৩ মাস কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ থাকার পর আজ থেকে মাছ শিকার শুরু হয়েছে। এতে ব্যবসায়ী ও জেলেদের মুখে হাসি ফুটেছে। বিএফডিসির ফিসারি ঘাট কর্ম ব্যস্ততায় মুখর। প্রাণ ফিরে পেয়েছে হ্রদ সংশ্লিষ্ট শ্রমিক কর্মচারীরা।

‎গত রাত মঙ্গলবার ১২টা ১ মিনিটে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জেলা প্রশাসন। তার পর থেকেই মাছ শিকারে নামে জেলেরা।  সকাল ১০-১১টার মধ্যে মাছ নিয়ে পল্টনে হাজির হয় জেলেরা। কাপ্তাই হ্রদের মিঠা পানির মাছ রপ্তানি হয় দেশের বাইরে।

‎মাছ ব্যবসায়ী জাফর ইকবাল ও মো.  ইসহাক বলেন, দীর্ঘ সাড়ে তিন মাস পর কাপ্তাই হ্রদের মাছ আহরণ শুরু হয়েছে। তাতে জেলে ও আমরা ব্যবসায়ীরা অত্যন্ত খুশি। তবে ছোট মাছ চাপিলা বেশি ধরা পড়েছে। মাছ শিকারের আজ প্রথম দিন তাই অনুমান করা যাচ্ছে না। অন্যদিকে হ্রদে পানি থইথই করতে যার কারণে চাপিলা ছাড়া অন্য মাছ ধরা পড়ছে না। কাপ্তাই হ্রদের মাছ অনেক সুস্বাদু তাই দেশে ও দেশের বাইরে প্রচুর চাহিদা এই মিঠা পানির মাছের।

‎রাঙামাটি মৎস্য করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপক ফয়েজ আল করিম বলেন, আজ প্রথম দিন তাই মাছ আহরণের তথ্য দিতে বিকেল গড়াবে। তবে জেলে ও ব্যবসায়ীদের তথ্য মতে, ৮০ শতাংশ মাছ আহরণ হচ্ছে। সবই ছোট মাছ কাচকি, চাপিলা ও মিশালি। ধীরে ধীরে মাছ আহরণের চাহিদা বাড়তে পারে। পানি কমলে মাছ শিকার বাড়বে।

আরও খবর

Sponsered content